
সকল ধরনের তথ্য প্রকাশনার মাধ্যম যা প্রযুক্তি ব্যাবহার করে গণযোগাযোগ কার্যক্রম পরিচালনা করে এবং সাধারণ মানুষকে যুক্ত করে তাই হলো গণমাধ্যম। একে ইলেক্ট্রনিক মিডিয়া বা সম্প্রচার মাধ্যম ও বলা হয়ে থাকে।

এই সকল মাধ্যম ইলেকট্রনিক যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকে। জার্নাল, ম্যাগাজিন, সংবাদপত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট ভিত্তিক অনলাইন পত্রিকা (ইলেকট্রনিক মিডিয়া), চলচ্চিত্র, রেডিও বা বেতার ইত্যাদি গণমাধ্যমের আওতাভুক্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গণমাধ্যমের কার্যাবলীকে সহজতর করেছে।
Nice
LikeLike