
ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোন কাজ করা যায় । পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলি অন্য দেশের লোকজন দিয়ে করিয়ে নেয় । এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং । অন্য ভাবে বলা যায় যে, আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া ।

আউটসোর্সিং এখন একটি শিল্পে পরিণত হয়েছে । আউটসোর্সিং শিল্পকে কাজে লাগিয়ে আমাদের দেশে শিক্ষিত বিরাট জনগোষ্ঠী এখন অর্থ উপার্জন করতেছে । আউটসোর্সিং এখন অনেকেই পেশা হিসেবে নিয়েছে । বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে । শিক্ষিত বেকাররা এই শিল্পকে কাজে লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হয়ে ওঠেছে । উন্নত বিশ্বের মত বাংলাদেশেও অনেকে এই খাতে বিনিয়োগ করছেন । ফেলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন কাজে, সৃষ্টি হচ্ছে কর্মসংস্হান ।

আর যারা আউটসোর্সিং করেন তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার । ফ্রিল্যান্সার হচ্ছেন এমন এক ব্য