
ফ্রিল্যান্সার হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্হায়ী চুক্তি ছাড়া কাজ করেন । একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজ নির্ধারেনের স্বাধীনতা,তেমনি রয়েছে যখন ইচ্ছে তখন কাছ করার স্বাধীনতা । গতানুগতিক ৯টা থেকে ৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সাররা সীমাবদ্ধ নয় ।

ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং ( Freelanceing ) এখন একটি নির্দিষ্ট স্থানের সাথে সম্পর্কযুক্ত। কারো কাছে যদি ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার থাকে তাহলে সে ঘরে বসেই আউটসোর্সিং এর কাজ গুলো করতে পারবে । ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ করা সম্ভব ।

আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি তথা ব্যক্তি অবস্থার মান উন্নয়ন করা সম্ভব । উন্নত বিশ্ব আউটসোর্সিং এ অনেক দূর এগিয়ে গিয়েছে । বাংলাদেশ ও অনলাইন নির্ভর শিল্পটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে । আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মত্রণালয়সহ অনেক প্রতিষ্ঠান কাজ করছে ।

হয়ত অদূর ভবিষ্যতে বাংলাদেশের আরো অনেক লোক এই শিল্পের সাথে সম্পৃক্ত হবে । এতে করে বেকারত্ব গুছিয়ে দেশ আয় করবে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা । তৈরি হবে ব্যাপক কর্মসংস্হান । ধারণা করা যাচ্ছে যে, এই খাত বিকশিত হলে তা দেশের গার্মেন্টস শিল্পখাতকে ও ছাড়িয়ে যেতে পারে । তখন হয়ত দেশে শিক্ষিত বেকার খুজে পাওয়া কষ্টসাধ্য হবে বিশ্বব্যাপি আউটসোর্সিং প্রটিষ্ঠাণগুলোর মধ্যে freelancer.com, upwork.com, fiver.com ইত্যাদি খুবই জনপ্রিয় ।